Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে অপহরণের শিকার চিকিৎসক: নির্জন এলাকা থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৩:১৭

উদ্ধার হওয়া চিকিৎসক।

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল।

বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আনসার ও ভিডিপি সদর দফতরের সার্কেল অ্যাডজুটেন্ট (গণসংযোগ শাখা) মো. শহিদুজ্জামান রাজু এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওইদিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোড রাস্তার পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসচালক তাকে গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা চক্রটি চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরে তাকে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় নির্জন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। এ সময় ওই এলাকায় টহল ডিউটিরত পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনে দ্রুত শব্দের উৎসের দিকে ছুটে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আনসার সদস্যরা তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর