Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১২:৪৬

ছিনতাইয়ের প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এমন ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

জানা যায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নম্বর সেক্টরের অফিস থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিক্সা থামানোর পর আরও তিনজন আসে। এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ বলে পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ডেভেলপারস কোম্পানির এমডি মো. মনির হোসেন বলেন, ‘সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর