Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে স্কচটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা মরদেহটি এনে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা, কেউ তাকে হত্যা করে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে। সব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব শিগগিরই ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর