Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুনেই খুলছে শহিদ জিয়া শিশু পার্ক’

ঢাবি করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৪

শহিদ জিয়া শিশু পার্ক।

ঢাকা: আধুনিকায়নের কাজ শেষে আগামী জুনের মধ্যেই ঢাকার শহিদ জিয়া শিশু পার্ক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে শহিদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ।

তিনি আরও বলেন, ‘শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই রাইডগুলোই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শিশুদের একটি আধুনিক পার্ক উপহার দিতে পারব।’

বিজ্ঞাপন

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহার করতে বেসরকারি খাতের প্রতি আহ্বান জানান নগর সংস্থার প্রশাসক আবদুস সালাম।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীসহ ডিএসসিসি ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর