Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক সাতজন গ্রেফতার হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একটি হাতবোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন, ৩টি পিস্তলের কাভার, একটি রান চাকু, ২টি স্টিলের ব্যাটন, ২টি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেক্ট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইলফোন, নগদ ১৪ হাজার টাকা, একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার ও ২ জন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর