ঢাকা: রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনের পাশে একটি পুরনো চারতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ‘১১টা ১২ মিনিটে আমরা খবর পেয়ে ১৬ মিনিটের ভেতর ঘটনাস্থলে পৌঁছাই। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তালহা বিন জসিম বলেন, ‘আগুন মোটামুটি কন্ট্রোলে আছে, ছড়াবে না। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।’