Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৪:৩০ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১৫:২৩

মহাখালীতে আ.লীগের মিছিল

ঢাকা: রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ৪ জন হলেন— মিজানুর রহমান হাওলাদার (৪৫), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) ও জুয়েল মিয়া (৪১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হয়। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করে। টার্মিনাল এলাকায় এলে তাদের সাথে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হয়। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর