ঢাকা: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের শো-রুমে অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টা ইউনিট কাজ করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল ১০টার দিকে ওই শো-রুমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল ১০টা ১৫ মিনিটের পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’