Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবরে বস্তায় মিলল নারীর খণ্ডিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬

প্রতীকী ছবি

রাজধানীর আদাবর থেকে এক অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৮ থেকে ২১ বছর।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা, হাত ও দেহ পাওয়া গেছে। তবে দুই পা এখনো পাওয়া যায়নি। হাত ও মাথা ময়লার মধ্যে এবং দেহ একটি বস্তার ভেতরে ছিল।’

ওসি আরও বলেন, ‘কে বা কারা ওই নারীকে হত্যা করেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর