Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল ও লুব অয়েল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেডে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকরা দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করে কোস্টগার্ড।

সোমবার (২৫ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের লে. কমান্ডার (মিডিয়া) সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জব্দকরা তেল ওই এলাকায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা হয়। এতে ১ হাজার ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার লুবওয়েল রয়েছে। যার বাজারমূল্য প্রায় দুই লাখ ৮ হাজার টাকা।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাই জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দকরা তেল ও লুবওয়েলের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাকারবারি রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর