Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে লরির চাপায় মোটরসাইকেলচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৭:৪৯

নিহত মোটরসাইকেলচালক মো. মেহেদি হাসান।

চট্টগ্রাম: নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মো. মেহেদি হাসান (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেভি হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরের সিঅ্যান্ডবি এলাকায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। জীবিকার তাগিদে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নেভি হাসপাতাল গেট এলাকার খানাখন্দে ভরা সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান মেহেদি। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর