Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪১

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়না আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সাত জনের মৃত্যু হলো।

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত ময়না আক্তার (৩০) চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান বলেন, ‘ডেঙ্গু পজিটিভ হওয়ার পর ৬ সেপ্টেম্বর ময়না আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়না আক্তার ডেঙ্গু শক সিন্ড্রোম, সেপসিস ও অ্যাকিউট কিডনি ইনজুরিতে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হলো। এ ছাড়া জুলাই-আগস্টে দু’জন করে এবং ফেব্রুয়ারিতে একজনসহ এ বছর চট্টগ্রামে সর্বমোট সাত জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে চার জন নারী ও তিন জন পুরুষ।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১ হাজার ১১৮ জন, বিভিন্ন উপজেলায় ১ হাজার ১৬৭ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ৩৩৬ জন রোগী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩৭১ জন পুরুষ, ৭২৫ জন নারী এবং ৫২৫ জন শিশু। বর্তমানে হাসপাতালে ৭৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর