Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩২

প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর হালিশহরে ছোটপুল ব্রিকফিল্ড এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহর থানাধীন হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. কাজল। তিনি ব্রিকফিল্ড এলাকার ১২ নম্বর গলির হাজী সোলেমান মিয়ার ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার পর পারিবারিক একটি বিষয় নিয়ে কাজলের সঙ্গে এক ব্যক্তির তর্ক হয়। তর্কের একপর্যায়ে কাজলকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর