Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ৪০০ বস্তা সারসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৪

সিমেন্টসহ গ্রেফতার ৩ জন

চট্টগ্রাম: মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠ কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এসময় সার পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার সাবেরঘোনার আনজু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক প্রকাশ সেখান (৪৫), হজরত আলীর ছেলে আবদুল হক (২৪) ও জমিলাঘোনার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম জাহেদ (১৬)।

সদরঘাট নৌ পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক একটি কার্গো বোটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চক্রটি নগরী থেকে ইউরিয়া সার কিনে মিয়ানমারে পাচার করছিল। এর আগেই তারা একাধিকবার ইউরিয়া সার মিয়ানমারে পাচার করেছে।

বিজ্ঞাপন

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর