Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৪ গ্রাম সোনাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৮

৫৩৪ গ্রাম সোনাসহ যাত্রী আটক।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মাস্কাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম গোল্ড পিন্ড ও ৩ গ্রাম গোল্ড পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর