Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লোহাগাড়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৭:৪২

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় হানিফ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে শামসুল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলযোগে নার্সারিতে যাওয়ার সময় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস শামসুল আলমকে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে শামসুল আলম ঘটনাস্থলে নিহত হয়। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস নিহত শামসুল আলমের মরদেহ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনায় ওই লোকটির শরীর গাড়ির নিচে থেঁতলে গিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর