Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার হাতে এ স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হচ্ছে:

  • বাকসুর পূর্ণাঙ্গ তফসিল অনতিবিলম্বে ঘোষণা করতে হবে।
  • তথাকথিত মেধার ভিত্তিতে ছাত্রসমিতি বিলুপ্ত ঘোষণা করতে হবে।
  • পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করতে হবে।
  • কারিকুলাম আধুনিকীকরণ এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ প্রদান করতে হবে।
  • ক্যাম্পাসে বহিরাগত চলাচল সীমিতকরণ এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • হেলথ কেয়ার সেবার মানোন্নয়ন এবং ২০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার হিসেবে কার্যকর করতে হবে।
  • হল ডাইনিং ও মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি প্রদান করতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
  • আবাসন সংকট নিরসন ও ক্যাম্পাসে চলমান সংস্কারের কাজ দ্রুত সময়ের ভেতর শেষ করতে হবে।
  • এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো

সম্পর্কিত খবর