Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকসুতে বাম জোটের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল, জিএস কাউছার আহম্মেদ

রাবি করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৪

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের সংবাদ সম্মেলন।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছেন বামপন্থী শিক্ষার্থীদের জোট ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র পরিষদের (একাংশ) সভাপতি রাকিব হোসেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নিয়ে এই প্যানেল করা হয়েছে।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) মো. কাউছার আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নাসিম সরকার নির্বাচনে অংশ নিবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে লাড়াই করবেন তারেক আশরাফ, সহকারী সম্পাদক, মহিলাবিষয়ক শ্রেয়সী রায়, সম্পাদক, তথ্য ও গবেষণা মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা মো. সজীব আলী সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ফাহিম মুনতাসির রাফিন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি: মুনতাসির তাসিন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি রিসার্চ চাকমা, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ আজমাইন আতিক, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ শামীন ত্রিপুরা।

নির্বাহী সদস্যের ৪টি পদে আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ ও মো. জুনায়েদ এবং সিনেটের ৫টি ছাত্রপ্রতিনিধি পদে মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ আসাদ সাদিক রাফি, মো. কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন নির্বাচনে অংশ নিবেন।

এ সময় সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের সংগঠন। এর সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি পদাধিকার বলে রাকসুর সভাপতি। আমরা নির্বাচিত হলে সভাপতির ক্ষমতা কিভাবে কমিয়ে আনা যায় বা সভাপতির আসনে কিভাবে শিক্ষার্থীদের আসীন করা যায় তা চেষ্টা করব।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর