Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকসুর মনোনয়নপত্র গ্রহণ ও জমার সময় বাড়ল

চবি করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময়সীমা ১ দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্ব) দুপুর সাড়ে ১২ টার দিকে এ সিদ্ধান্ত জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগের সংঘর্ষে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, যাদের কেউ কেউ এখনো অসুস্থ। আবার অনেক শিক্ষার্থী সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা ১দিন বৃদ্ধি করা হয়েছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার (১৭ সেপ্টেম্বর)। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এর পর ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আর ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত ভোটগ্রহণ হবে।

সারাবাংলা/এমআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর