Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন ড. মোশারফ হোসেন

ঢাবি করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ১১ দিন পর ড. এইচ এম মোশারফ হোসেনকে ডাকসুর কোষাধ্যক্ষ মনোনয়ন দিল ঢাবি প্রশাসন।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর