Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষকদের দাবিগুলো হলো-সহকারী শিক্ষক পদটি ৯ম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদফতর-এর গেজেট প্রকাশ করা, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ কর্মদিবসের মধ্যে প্রদান এবং ২০১৫ সালের মতো সহকারী শিক্ষকদের ৩টি বা ২টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ।

কর্মবিরতির ফলে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, তাদের যৌক্তিক দাবি মানলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং পেশাগত স্থিতিশীলতা ফিরবে।

শিক্ষক নেতারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে আন্দোলন আরও কঠোর হতে পারে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো