Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে বহাল থাকছে শীতকালীন ছুটি, ক্লাস শুরু ২৮ ডিসেম্বর

ঢাবি করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ভূমিকম্প পরবর্তী কারিগরি মূল্যায়নের ভিত্তিতে আগামী ২৮ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিনস কমিটির সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর