Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৭:৩৫

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নিয়োগ পেতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্কুল, কলেজ, মাদরাসা, কলেজসহ সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম থাকবে।

সোমবার ( ১৬ মার্চ) শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ডাক অধিদফতরে কাজের সুযোগ
১৪ নভেম্বর ২০২৬ ১২:০৩

নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস
১৪ নভেম্বর ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর