Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ

বাকৃবি করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৬:০৬

‘জিসি-বিসি’র আত্মপ্রকাশ।

বাকৃবি: ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাত্রা শুরু করেছে গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ (জিবি-সিবি) নামক পরিবেশবাদী সংগঠন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি-সংলগ্ন আমতলায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

নবগঠিত ৩২ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুর রহমান কৌশিক এবং সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান দায়িত্ব পেয়েছেন। দুই বছর মেয়াদী এই কমিটিতে ছয়জন শিক্ষক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

তারা হলেন—ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. আশিক ই রাব্বানি, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা, এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন পলাশ, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকরামুল হক তমাল।

অনুষ্ঠানে সংগঠনটির কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর মো. আব্দুল আলীম, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সরদার, স্বাস্থ্য প্রতিষেধক শাখার চিফ মেডিকেল অফিসার ড. মো. শাহাদত হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারের প্রতিটি প্রাঙ্গণ ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যারা বাইরে থেকে আমাদের ক্যাম্পাসে আসেন, তাদেরও পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। আমি নিজেও আজ থেকে অঙ্গীকার করছি যেন একটি কাগজের টুকরোও আমরা ক্যাম্পাসে না ফেলি। আমাদের ব্যবহৃত বর্জ্য বা ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস করতে হবে, এটাই হোক আজকের দিনে আমাদের সম্মিলিত অঙ্গীকার।’

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা কেবল প্রশাসন বা পরিচ্ছন্নতাকর্মীদের একার দায়িত্ব নয়, বরং এটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত গাছ লাগানো এবং যত্রতত্র ময়লা না ফেলার মাধ্যমে বাকৃবিকে সারাদেশের মধ্যে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে রূপান্তর করা সম্ভব।’

গ্রিন বিএইউ-ক্লিন বিএইউ সংগঠনটি মূলত তিনটি প্রধান ভিত্তির ওপর তাদের কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো—সবুজ ক্যাম্পাস (বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ), পরিচ্ছন্ন ক্যাম্পাস (বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ) এবং সুন্দর ক্যাম্পাস (সুশৃঙ্খল ও নান্দনিক অবকাঠামো)।

অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ছবি ও ভিডিও তোলার প্রতিযোগিতা ‘ক্যাম্পাস চ্যালেঞ্জ ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর