Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি বাসে নবীনদের হয়রানি রোধে কঠোর অবস্থান

জবি করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ০৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন ব্যবস্থায় নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তথাকথিত ‘বাস কমিটি’র নামে যেকোনো ধরনের প্রভাব খাটানো ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ধরনের কোনো আচরণকে সরাসরি ‘র‍্যাগিং’ হিসেবে গণ্য করে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৩ মে) থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমন ও ক্লাস শুরু হয়েছে। নতুন শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের সময় কোনো ধরনের ভীতিকর বা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন না হন, তা নিশ্চিত করতেই প্রশাসন এই আগাম উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো সিনিয়র শিক্ষার্থী বা তথাকথিত বাস কমিটির সদস্য যদি নবীনদের ওপর প্রভাব খাটিয়ে হেনস্তা করে, তবে তা র‍্যাগিং হিসেবে বিবেচিত হবে। যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর