Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা

রাবি করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৯:৪২

বৈজ্ঞানিক কর্মশালা।

রাবি: স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করা, গবেষণার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষকরা তাদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে উপস্থাপনা করেন।

এ ছাড়াও, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে দু’টি করে পোস্টার উপস্থাপনার ওপর লিখিত ফিডব্যাক দিতে উৎসাহিত করা হয়। ফিডব্যাকের বিশ্লেষণধর্মিতা, যৌক্তিকতা এবং গবেষণাকে আরও উন্নত করার মতো পরামর্শের ভিত্তিতে প্রতিটি ব্যাচ থেকে দুইজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুয়িস্ট রিসার্চ প্রফেসর ড. সাইদুর রহমান। তিনি তার বক্তব্যে গবেষণার গুরুত্ব, গবেষণায় অধ্যবসায়, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং একজন শিক্ষার্থীর গবেষণাভিত্তিক ক্যারিয়ার গঠন ও গবেষণায় সফল হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রাবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজাসহ আমন্ত্রিত অতিথিরা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর