Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ফাইনালে জবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৮:০০

জবি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পরিধান করে ক্যাম্পাসে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সইকরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে খেলা প্রদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড পরিধান করে ক্যাম্পাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর