Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুটবল বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম উঠেছে ১৪০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ কোটি টাকা পর্যন্ত উঠেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের ওই টিকিটটি নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে ৮২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির ৩০৭ নম্বর ব্লকের ২২তম সারির ১২ নম্বর আসনের জন্য সর্বোচ্চ ১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত দাম উঠেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা।

তবে টিকিটটি কোনো ‘ভিআইপি আসন’-এর নয়; বরং মাঠ থেকে বেশ দূরের একটি সাধারণ আসন। স্টেডিয়াম ভিউয়িং ওয়েবসাইট ‘আ ভিউ ফ্রম মাই সিট’-এ প্রকাশিত একটি ছবিতে ওই আসনের অবস্থান দেখা গেছে। আসনটি মাঠের বামপাশের কর্নারের অনেক ওপরে অবস্থিত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আগামী ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। সমর্থকদের সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)’ এ বিষয়ে অভিযোগ তুলেছে। এ অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলাও করেছে সংগঠনটি।

গত সপ্তাহে ফিফার রিসেল প্ল্যাটফর্ম ‘ফিফা মার্কেটপ্লেস’-এ ফাইনালের চারটি টিকিটের প্রতিটির দাম ২০ লাখ ডলারের বেশি দেখানো হয়।

সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমাদের বাজারের দিকটা দেখতে হবে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন বাজার। তাই আমাদের বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে টিকিট পুনর্বিক্রি বৈধ হওয়ায় কম দামে টিকিট বিক্রি করলে সেগুলো পরে অনেক বেশি দামে বিক্রি হবে।’

উল্লেখ্য, ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার; সেখানে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম প্রায় ১১ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর