Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ০৯:৪৫

নিহত শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।

বরিশাল: সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন।

রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

‎বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান।

ইয়াসিন আরাফাত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

প্রক্টর মো. মেহেদী হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম। ইয়াসিনের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে, ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিচারের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করেন। রোববার গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। এরপর তারা বিরতি দেন। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে পুনরায় অবরোধ শুরু করা কথা রয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতরে তালা দিয়েছেন এবং উপাচার্যের কার্যালয়ও অবরুদ্ধ করেছেন।

বিজ্ঞাপন

আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন সাব্বির বলেন, ‘আজ সকাল থেকে ১০টা থেকে আমরা আবার সড়ক অবরোধ করব। আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে।’

এর আগে মর্মান্তিক এ দুর্ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ইয়াসিনের মৃত্যুর খবর পাওয়ার পর শিক্ষার্থীরা ফের মহাসড়ক অবরোধ করেন।

‎প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারে থাকা যাত্রী ইয়াসিন আরাফাতসহ ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় তখন একজন নিহতও হন।
প্রাথমিকভাবে ইয়াসিন আরাফাতকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর