Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি ও সমমানের ফল / পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১১:১৩

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা।

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে রয়েছে। ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।

‎সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল প্রকাশ করা হয়। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

‎সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করল শিক্ষা বোর্ডগুলো।

বিজ্ঞাপন

‎এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

‎৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

অন্যদিকে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর