Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়েটের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

স্টাপ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৮:২৯

চুয়েটের পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্ত দেব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলেন- চুয়েটের ২০২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান , শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে তারা তলিয়ে যান। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে দুই ছাত্র পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। তার বাড়ি ফেনী জেলায়।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর