Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রণচণ্ডী মূর্তিতে রাশমিকা: জন্মদিনে নতুন সিনেমার বড় চমক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ২১:০১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দক্ষিণী সিনেমার ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিনে ভক্তদের জন্য এক বিশেষ ও বিধ্বংসী চমক নিয়ে হাজির হয়েছেন তার আসন্ন সিনেমার নির্মাতারা। গত রোববার অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘মাইসা’-এর প্রথম অফিশিয়াল পোস্টার, যা মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এই সাদাকালো পোস্টারে রাশমিকাকে এক অভাবনীয় ও লড়াকু অবতারে দেখা গেছে। তার চেহারায় ফুটে উঠেছে আঘাতের গভীর ক্ষত আর চোখেমুখে বইছে প্রতিশোধের তীব্র আগুন। মিষ্টি হাসির রাশমিকার এই রণচণ্ডী রূপ দেখে এটা স্পষ্ট যে, ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং এবং মারকুটে একটি চরিত্রে এবার পর্দায় ফিরছেন তিনি। পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিনেমার পরিচালক রবীন্দ্র পুল্লে লিখেছেন, তিনি এতদিন মায়া দিয়ে ভক্তদের হৃদয় শাসন করেছেন এবং লাবণ্য দিয়ে জয় করেছেন সবার মন; কিন্তু এবার তিনি আসছেন সম্পূর্ণ ভিন্ন রূপে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী ও শক্তিশালী পারফরম্যান্স দেখার জন্য দর্শকদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

বিজ্ঞাপন

আনফর্মুলা ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ‘মাইসা’ সিনেমাটি মূলত একটি উপজাতীয় পটভূমিতে তৈরি অ্যাকশন-ড্রামা ঘরানার গল্প। পরিচালক রবীন্দ্র পুল্লের এই উচ্চাভিলাষী প্রজেক্টটি ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে কেবল ক্যারিয়ার নয়, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়েও দারুণ আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেম ও জল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন রাশমিকা। তাদের রূপকথার মতো বিয়ের রেশ এখনো কাটেনি ভক্তদের মনে। এরপর ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য এক রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। নিজেদের জীবনের এই বিশেষ আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে তারা ভারতজুড়ে মিষ্টি বিতরণ এবং বিভিন্ন মন্দিরে অন্নদানের মতো মহতী উদ্যোগও গ্রহণ করেছিলেন। সব মিলিয়ে বিয়ে পরবর্তী নতুন জীবন আর ‘মাইসা’র এই বিধ্বংসী লুক। উভয় দিক থেকেই রাশমিকা এখন টলিউড ও বলিউড পাড়ার মধ্যমণি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর