Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হলিউডে নাম লেখালেন দিশা পাটানি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ মে ২০২৬ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের এক নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের একটি বড় বাজেটের অ্যাকশন প্রজেক্টে নাম লিখিয়েছেন তিনি। হলিউডের জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’-র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমেই বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে এই গ্ল্যামারাস অভিনেত্রীর। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই আন্তর্জাতিক প্রজেক্টে দিশা ‘জেসিকা’ নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। বলিউডে প্রায় এক দশক ধরে কাজ করার পর এই সুযোগটিকে দিশার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সিনেমাটিতে তার চরিত্রটি অত্যন্ত প্রভাবশালী এবং অ্যাকশননির্ভর হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

হলিউডে কাজের সুযোগ পাওয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দিশা পাটানি জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি। অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাকে তিনি একটি বড় শিক্ষণীয় অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। তার মতে, নিজের দেশ ও ইন্ডাস্ট্রিতে অর্জিত অভিজ্ঞতাই তাকে আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা দিচ্ছে।

হলিউড ও বৈশ্বিক সিনেমা প্রসঙ্গে দিশা বলেন, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই। পর্দার কাজে সততা থাকলে তা সব দেশের সব ভাষার মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পায়। অ্যাকশন ঘরানার প্রতি নিজের বিশেষ অনুরাগের কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, ভৌগোলিক সীমা অতিক্রম করে এই সিনেমাটি সর্বস্তরের দর্শকদের বিনোদিত করতে সক্ষম হবে। বিশ্বজুড়ে মুক্তি পেতে যাওয়া এই সিনেমার মাধ্যমে দিশা পাটানি ভারতীয় অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক জয়যাত্রা আরও এক ধাপ এগিয়ে নেবেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর