Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হলিউড ‘ওয়াক অব ফেম’-এ মিশেল ইয়ো

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়োর মুকুটে যুক্ত হলো আরও একটি বিশ্বজয়ী স্বীকৃতি। দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মানস্বরূপ হলিউডের ঐতিহাসিক ‘ওয়াক অব ফেম’-এ তার নামে একটি স্থায়ী স্মৃতি তারকা উন্মোচন করা হয়েছে। বুধবার লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২,৮৩৬তম এই তারকাটি উন্মোচিত হয়। অনুষ্ঠানে নিজের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন এই কিংবদন্তি অভিনেত্রী। তিনি জানান, মালয়েশিয়া থেকে হলিউডের এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। মাঝপথে বহুবার নিজের যোগ্যতা নিয়ে সংশয় জাগলেও শেষ পর্যন্ত নিজের কাজের প্রতি নিষ্ঠাই তাঁকে এই শিখরে পৌঁছে দিয়েছে।

বিজ্ঞাপন

উন্মোচন অনুষ্ঠানে মিশেল ইয়োর সঙ্গে উপস্থিত ছিলেন তার ক্যারিয়ারের দুই কারিগর— বিখ্যাত নির্মাতা আং লি এবং জন এম চু। বিশেষ করে আং লি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিশেল বলেন, ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’-এর মাধ্যমে আং লি তাঁকে কেবল একজন অ্যাকশন হিরো হিসেবে নয়, বরং একজন শক্তিমান অভিনেত্রী হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। ক্যারিয়ারের শুরুতে হংকং সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের স্টান্ট নিজেই করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া এই অভিনেত্রী পরবর্তীতে জেমস বন্ড সিরিজ ও ‘ক্রেজি রিচ এশিয়ানস’-এর মতো সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। ২০২৩ সালে প্রথম এশীয় অভিনেত্রী হিসেবে অস্কার জয়ের মাধ্যমে তিনি ইতিহাস গড়েছিলেন। বর্তমানে হলিউড বুলেভারে নিজের নাম খোদাই হওয়াকে তিনি সব বাধা ডিঙিয়ে স্বপ্নপূরণের এক চিরস্থায়ী প্রমাণ হিসেবে দেখছেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর