Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর ইস্টার্ন প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ২৩:১৩

ঢাকা: রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে মোটরসাইকেলে করে জোড়া ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় একজনকে আটক করে পুলিশে দিয়েছে পথচারীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পালিয়ে যাওয়ার সময় পথচারীরা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর