Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা ও ইউরোপের ৪১ থিয়েটারে শাকিব খানের ‘রকস্টার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ জুন ২০২৬ ১৬:৫১

ঈদুল আজহায় দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে। দেশের গণ্ডি পেরিয়ে আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি থিয়েটারে সিনেমাটি একযোগে প্রদর্শিত হবে। নির্মাতা আজমান রুশো পরিচালিত এই সিনেমায় মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পতনের গল্প সেলুলয়েডে তুলে ধরা হয়েছে। বিগ বাজেটের এই ছবিতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। দেশের বাজারে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটি বড় ধরনের সাফল্য পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ৫ জুন থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি থিয়েটারে দর্শকরা ‘রকস্টার’ দেখতে পাবেন। প্রথম সপ্তাহের হল বিন্যাস উল্লেখ করে তিনি বলেন, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি। থিয়েটার চেইনের বিবরণ দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি ও শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি দেখা যাবে। এর বাইরে কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও ছবিটি প্রদর্শিত হবে। আসন্ন ফিফা ওয়ার্ল্ডকাপের আগে হলিউড ডমেস্টিক মার্কেটের বছরের সবচেয়ে কঠিন এই সপ্তাহে এতগুলো থিয়েটার পাওয়া সিনেমাটির জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক এবং প্রথম সপ্তাহে ভালো ওপেনিং পেলে আগামী সপ্তাহে থিয়েটার সংখ্যা আরও বাড়ার সুযোগ রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

এলপিজির দাম কমলো
২ জুন ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর