Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীমণি বাদ, আমন্ত্রণ পাবেন অপু বিশ্বাস বা বুবলি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ নভেম্বর ২০২৬ ১৬:১৫

আদালত চত্বরের অপ্রীতিকর সেই ঘটনা আর চট্টগ্রামজুড়ে সাংবাদিকদের তীব্র প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত ফ্যাশন শোর রঙিন মঞ্চে নাম লেখানো হলো না চিত্রনায়িকা পরীমণির। বন্দরনগরীতে অনুষ্ঠিতব্য ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢালিউডের আলোচিত-সমালোচিত এই গ্ল্যামার কন্যা। মিডিয়া জুড়ে চলমান উত্তেজনার মুখে শেষ পর্যন্ত তাকে অতিথি তালিকা থেকে ছেঁটে ফেলতে বাধ্য হয়েছেন আয়োজকেরা, এমনকি তার ছবি সরিয়ে ছেপেছেন নতুন পোস্টারও।

ঘটনার সূত্রপাত সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে। সেখানে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান পরীমণি। ঘটনার জেরে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোসহ তৈরি হয় তীব্র ক্ষোভ। সেই ঘটনার প্রভাব যে বন্দরনগরীর ফ্যাশন মঞ্চেও এসে পড়বে, তা হয়তো পরীমণি নিজেও ভাবেননি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বড় আয়োজনে ফ্যাশন ভ্যান গার্ডের এই শোটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার পরীমণি নিজের সোশ্যাল মিডিয়ায় ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম’ লিখে মূল পোস্টারটি প্রকাশ করার পর থেকেই চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে তৈরি হয় ক্ষোভ ও অসন্তোষ। বিভিন্ন সাংবাদিক সংগঠন স্পষ্ট জানিয়ে দেয়—আদালত চত্বরে সাংবাদিক হয়রানির ঘটনার প্রকাশ্যে মীমাংসা ও ক্ষমা না চাওয়া পর্যন্ত পরীমণিকে যেকোনো অনুষ্ঠানে প্রতিহত ও বয়কট করা হবে।

অবস্থা বেগতিক দেখে আয়োজক কমিটি তড়িঘড়ি বৈঠক করে এবং সিদ্ধান্ত নেয় পরীমণিকে বাদ দেওয়ার। মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন নিশ্চিত করেছেন যে, স্থানীয় গণমাধ্যমকর্মীদের শ্রদ্ধা জানিয়ে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরীমণিকে বাদ দিয়ে নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। হুট করে মূল আকর্ষণ বাদ পড়ায় আয়োজকরা এখন তার বিকল্প হিসেবে অন্য কোনো বড় তারকাকে আনার চিন্তা করছেন। আপাতত চর্চায় রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস কিংবা শবনম বুবলীর নাম, তবে শেষ পর্যন্ত কার দেখা মিলবে চট্টগ্রামবাসীর কাছে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন
১০ নভেম্বর ২০২৬ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর