Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘সাইকো’র শুটিং


১৫ জানুয়ারি ২০২০ ১৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা ছিলো অনন্য মামুনতার নতুন ছবি ‘সাইকো’র শুটিং শুরু করবেন ১০ জানুয়ারি থেকে। সে শুটিং শুরু হলো ১৪ জানুয়ারি থেকে। বেশ কিছু ছোট খাটো সমস্যার জন্য এ দেরি বলে জানিয়েছেন মামুন।

মামুন সারাবাংলাকে আরও জানিয়েছেন, টানা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবেন তারা। ঢাকায় কিছুদিন করার পর শুটিং হবে চট্টগ্রাম, দুবাই ও নেপালে। এছাড়া কিছু ঝটিকা শুটিংও থাকবে।

‘সাইকো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রোশান ও পূজা চেরী। ছবিতে রোশানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।  রোশানকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যে কিনা কিছুটা সাইকো।

‘সাইকো’ প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন। এর গল্প একজন এসিড আক্রান্ত নারীর, যে কিনা একজন পাইলট হতে চেয়েছিলো। আর এই চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে।

বিজ্ঞাপন

পূজা-রোশান জুটি সম্প্রতি একসাথে অভিনয় করেছেন ‘জ্বিন’-এ। নাদের চৌধুরী পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

বিজ্ঞাপন

আরো