Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারা তিন জনকে নিয়ে হুমায়ূনপুত্র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ূন আহমেদের সৃষ্ট জনপ্রিয় চরিত্র ‘তারা তিন জন’। ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলামকে নিয়ে নির্মিত নাটকগুলো অনেক জনপ্রিয়। এবার তাদেরকে নিয়ে নুহাশ হুমায়ূন নির্মাণ করেছেন বিকাশের পাঁচটি বিজ্ঞাপনচিত্র। সেখানেই ‘তারা তিন জন’-এর সেই মামা-ভাগ্নে রূপে তাদের দেখা যাবে। ১৪ বছর পর ভিন্ন মাধ্যমে তাদের ফিরিয়ে এনেছেন হুমায়ূনুপুত্র নুহাশ হুমায়ূন।

এ বিষয়ে নুহাশ বলেন, ‘বাবার পরিচালনায় যারা অভিনয় করেছেন, তাদের সঙ্গে আমার কাজ করার খুব আগ্রহ ছিল। ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু চাচাদের সঙ্গেও কাজ করব এমন ইচ্ছা ছিল। বেশ কয়েক দিন আগে বিকাশ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয় এই তিনজনকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণের। যেহেতু উনাদের সঙ্গে কাজ করার আগ্রহ ছিল, তিনজনকে নিয়েই বিজ্ঞাপনচিত্র হওয়ায় আগ্রহবোধ করি। পাশাপাশি বলব পাণ্ডুলিপির কথা। বিজ্ঞাপনগুলোর পাণ্ডুলিপি খুবই চমৎকার, তাই রাজি হয়ে যাই।’

বিজ্ঞাপন

তিনি আর বলেন, ‘আমরা উনাদের শুধু কৌতুকাভিনেতা হিসেবেই বেশি দেখি। তবে উনারা কিন্তু সব ধরনের অভিনয়ই জানেন। শুটিংয়ের সময় উনাদের অভিনয়, আড্ডা, পারস্পরিক রসায়ন, প্রাণখোলা হাসি, ইউনিটের স্পট বয় থেকে সবার আলাদা করে নজর কাড়ে। তাই আমি উনাদের নিয়ে আরো বড় পরিসরে কাজ করতে আগ্রহী।‘

জানা গেছে তিনজনকে নিয়ে নিয়ে সদ্য নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলো একটি আর্থিক লেনদেন করা অ্যাপের। যা শিগগিরই সম্প্রচারে আসবে বিভিন্ন প্রচারমাধ্যমে।

উল্লেখ্য, এজাজ, ফারুক ও স্বাধীনকে নিয়ে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’ প্রভৃতি।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো