Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাইলট নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২৬ ১৪:১৪

ঢাকা: ‘ক্যাডেট পাইলট’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস

পদের নাম: ক্যাডেট পাইলট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছর

আবেদনের যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান বিভাগসহ ইংরেজি, পদার্থ বিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতে জিপিএ ন্যূনতম ৪-সহ জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে। ন্যূনতম দুটি বিষয়ে জিপিএ ৫ ও একটিতে জিপিএ ৪ প্রাপ্ত হতে হবে।
অথবা,
‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ থাকতে হবে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ ও ইংরেজিতে জিপিএ ৪-সহ ন্যূনতম জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে এবং পদার্থ বিজ্ঞান ও গণিতে কমপক্ষে একটি বিষয়ে জিপিএ ৫ এবং অন্যটিতে নূন্যতম জিপিএ ৪ থাকতে হবে।
অথবা,
‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধু সেসব শিক্ষার্থী আবেদনের যোগ্য হবেন।

বিজ্ঞাপন

শারীরিক যোগ্যতা:

  • উচ্চতা (পুরুষ): ১৬৮ সেমি বা ৫ ফুট ৬ ইঞ্চি
  • উচ্চতা (নারী): ১৬৪ সেমি বা ৫ ফুট ৪ ইঞ্চি
  • ওজন: বিএমআই-এর উচ্চতার আনুপাতিক হারে
  • দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর