Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ দিচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার

সারাবাংলা ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ২১:৫৫

ঢাকা: ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ২ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: প্রোডাক্ট ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা (প্রাপ্যতা অনুযায়ী) প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, ডে-কেয়ার পরিষেবা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

বিজ্ঞাপন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: গুলশান ১, ঢাকা;

আবেদনের যোগ্যতা:

  • মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;
  • পণ্য পোর্টফোলিও ব্যবস্থাপনা ও কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে;
  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/1470099?ln=1 এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর