Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় অন্তত ২১ জন ইউক্রেনীয় নাগরিক নিহতের শঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) ইরানের ‘খাতাম আল-আনবিয়া’ কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র এ তথ্য জানান। খবর তাসনিম নিউজ।

তিনি জানান, দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন আস্তানায় হামলার পাশাপাশি এই অভিযান চালানো হয়। অভিযানে আইআরজিসি-র মহাকাশ বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে ইউক্রেনের সেই গুদামটি লক্ষ্য করে হামলা চালায়। ওই গুদামে থাকা ড্রোন-বিধ্বোধী সরঞ্জামগুলো মার্কিন বাহিনীকে সহায়তার জন্য রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-ট্রাম্পের খেয়ালি সিদ্ধান্তে বিশ্বে কমছে মার্কিন প্রভাব

মুখপাত্র আরও জানান, হামলার সময় ওই স্থানে অন্তত ২১ জন ইউক্রেনীয় নাগরিক উপস্থিত ছিলেন। গুদামে থাকা সেই ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা সবাই নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

আরও পড়ুন-ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক অবস্থানে ব্যাপক বিমান হামলার ফলে প্রচুর হতাহত এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর পালটা জবাবে ইরানও দখলকৃত ভূখণ্ডে এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর