Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ০৮:৩৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:৩৭

ছবি: সংগৃহীত।

ঢাকা: বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬। এর আগে এই পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়নি। যারা এএসআই পদে চাকরি করছেন তারা কনস্টেবল থেকে পদোন্নতি পেয়েছেন এতদিন।

চাকরির বিবরণ

পদের নাম: এএসআই (নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ–৩.৫/সমমান)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

বিজ্ঞাপন

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার; বুকের মাপ—স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।

নারী প্রার্থী: উচ্চতা—কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর।

মুক্তিযোদ্ধা, শহীদ **মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বৈবাহিক অবস্থা

অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

বেতন-ভাতা

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

প্রশিক্ষণকালীন: সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

আবেদনের নিয়ম

প্রথম ধাপ:

http://police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।

দ্বিতীয় ধাপ:

প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস (SMS): ASI User ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে;

দ্বিতীয় এসএমএস (SMS): ASI YesPIN Number লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

 

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর