ঢাকা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ‘প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ২২ এপ্রিল পর্যন্ত।
বিভাগের নাম: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
পদের নাম: প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান
পদ সংখ্যা: ২টি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস (তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
অভিজ্ঞতা: ৮-১০ বছর
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে, আধুনিক প্রযুক্তির (ইএফআই,এবিএস, ওবিডি) বাইকে কাজ করার বিশেষ দক্ষতা থাকতে হবে
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: ২৫,০০০ – ৪৫,০০০ টাকা (অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)
অন্যান্য সুবিধা: ২টি ঈদ বোনাস
* প্রভিডেন্ট ফান্ড
* বার্ষিক বেতন বৃদ্ধি
* দুপুরের লাঞ্চের ব্যবস্থা
* সিনিয়র টেকনিশিয়ান পদে পদোন্নতির সুযোগ
আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্লট- ইউ-৪, রোড- স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।
আবেদনের সময়সীমা: ২২ এপ্রিল, ২০২৬ পর্যন্ত।