Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

এখন থেকে অন্যের স্ট্যাটাস শেয়ার করতে পারবেন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

সম্প্রতি নতুন এই ফিচের যুক্ত করেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি। ধরুন, আপনি একটি ছবি, ভিডিও বা গান স্ট্যাটাসে দিয়েছেন। এতদিন পর্যন্ত আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাই তা দেখতে পেতেন। সম্প্রতি এসেছে রিঅ্যাক্ট ফিচার। বর্তমানে রিঅ্যাক্টও করা যায়। এবার আসছে শেয়ার ফিচার। অর্থাৎ এবার আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন বন্ধুরা।

একইভাবে অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজের স্টেটাস হিসেবেও শেয়ার করতে পারবেন আপনি। কিন্তু তার জন্য স্ট্যাটাস বা স্টোরি দেওয়ার সময় ‘অ্যালাউ শেয়ারিং’ অপশনটি অন করে দিতে হবে। অন্যথায় মিলবে না শেয়ারের অপশন।

বিজ্ঞাপন

ফেসবুকে শেয়ারের ক্ষেত্রে মূল পোস্টটি যার করা, তার নাম দেখা যায়। নিশ্চয়ই ভাবছেন, এক্ষেত্রেও তা হবে কি না। উত্তর হচ্ছে, না। প্রাইভেসি পলিসি অনুযায়ী, মূল পোস্টটি কার করা তা দেখা যাবে না শেয়ারের ক্ষেত্রে। তবে এখনো শেয়ারের অপশন রয়েছে। তবে আপনি যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাউকে মেনশন করেন, শুধু তিনিই শেয়ার করতে পারেন।

উল্লেখ্য, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো মেটার এই প্ল্যাটফর্মে অনেকদিন আগেই যুক্ত হয়েছে স্ট্যাটাস দেওয়ার সুবিধা। যখন যা খুশি শেয়ার করছেন স্ট্যাটাসে। আবার অন্যের স্ট্যাটাসে রিঅ্যাক্ট দিতে পারছেন পছন্দ মতো। এখন থেকে চাইলেই অন্যের স্ট্যাটাস শেয়ারও করতে পারবেন নিজের অ্যাকাউন্টে।

সারাবাংলা/এনএল/এএসজি