Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০

ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর