Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ০০:০০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্রামের কালিপদ মন্ডলের পুত্র কপিল মন্ডল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি ভাঙ্গার দিক থেকে মুকসুদপুর এলাকার দিকে যাচ্ছিল ও অজ্ঞাতনামা একটি বাস ভাঙ্গার দিকে যাচ্ছিল । পথিমধ্যে বাবনাতলা চাপা ব্রীজের কাছে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মরদহটি ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জন মোহাম্মদ শামীম জানান, অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর