Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমোডের সিটের চেয়েও বেশি জীবাণু ফোনে, সুরক্ষায় করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ জুলাই ২০২৫ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা এমন এক সময় পার করছি, এই সময়ে আমরা এক মুহূর্ত আমরা আমাদের সমর্থনে ছাড়া চলতে পারি না। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এবং ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস ত্যাগ করা কম বেশি সকলের কাছেই কঠিন। শুধু ঘুমের আগে পরেই নয়, রান্না করা, খাবার খাওয়া এমনকি গোসলের সময়ও ফোনকে হাতছাড়া করতে চান না অনেকেই। টয়লেটে বসেও হাতে থাকে ফোন। এসব যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

কিন্তু জানেন কি, আপনার প্রিয় মোবাইল ফোনে টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকতে পারে? হ্যাঁ, একাধিক গবেষণায় দেখা গিয়েছে, একটি সাধারণ স্মার্টফোনে ১৭ হাজারের বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে।

তাই ঘর-বাড়ি, পোশাক, বাসন, বাথরুম এবং নিজেকে যেমন নিয়মিত পরিচ্ছন্ন রাখেন, তেমনই ফোনের কভারকেও পরিষ্কার রাখতে হয়। তাতে আখেরে নিজেরই উপকার হবে। বিপদের হাত থেকে বাঁচবে বাড়ির খুদে এবং বয়স্ক সদস্যরাও।

বিজ্ঞাপন

নিয়োজিত পিছনে পরিষ্কার না করলে যা হয় _

ব্যাকটেরিয়া মুখে পৌঁছে পিম্পল, ব্রণ, স্কিন অ্যালার্জি তৈরি করতে পারে,

চোখে বা কানে ইনফেকশন হতে পারে,

ঠান্ডা, ফ্লু বা ভাইরাল জ্বর ছড়াতে পারে,

শিশুদের সংস্পর্শে এলে তাদেরও অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে।

ফোনের কভারেই জীবাণুর আবাস্থল _

প্লাস্টিক, সিলিকন ইত্যাদি নানা উপকরণের কভার দিয়েই স্মার্ট ফোনকে আটকে রাখা হয়। ফোনের স্বাস্থ্যের জন্যই এই উপায় বেছে নেওয়া হয়। কিন্তু ফোনের স্বাস্থ্য ভালো রাখতে গিয়ে নিজের স্বাস্থ্য খারাপ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।

আপনার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি শোয়ার ঘর, বসার ঘর, বাথরুম হয়ে হয়ে, হাট-বাজার, জিম, অফিস, গাড়ি-ঘোড়া সব জায়গায় ঘুরে বেড়ায়। বাড়ি ফিরে আপনি তো সাবান মেখে গোসল করে নেন। কিন্তু ফোনের কী হবে? চিন্তা নেই। ফোন বা ফোনের কভার পরিষ্কার করারও উপায় আছে। শুধু নিয়ম করে পরিষ্কার করলেই হবে।

ফোনের কভার কীভাবে পরিষ্কার করবেন?

প্রথমে ফোন থেকে কভারটি খুলে নিন। একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড়ে অ্যালকোহল স্প্রে করুন। এবার ফোন কভারের উপরিভাগে কাপড়টি আলতো করে ঘষতে থাকুন।

অ্যালকোহল ওয়াইপ থাকলে আলাদা করে আর কাপড় লাগবে না। তা দিয়ে সরাসরি কভার ঘষে নিলেই হবে।

এভাবে সপ্তাহে একদিন কভার পরিষ্কার করে নিতে পারেন। আর মাসে একদিন অন্তত ফোনের কভারটি ডিপ-ক্লিনজিং করলে ভালো।

ফোন ডিপ ক্লিনজিংয়ের নিয়ম _

এর জন্য ফোন থেকে কভার খুলে নিন।

অর্ধেক কাপ উষ্ণ গরম পানি নিয়ে তাতে লিকুইড ডিশ ওয়াশার মেশান। তাতে টুথ ব্রাশ চুবিয়ে ফোন কভারে ঘষে নিন।

পুরো ফোন স্ক্রাব করুন। কভারের কোণাগুলো ভালো করে পরিষ্কার করুন।

ফোনের কভারে কোনও দাগ লাগলে সেটি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। দাগের জায়গায় বেকিং সোডা ছিটিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে নিন।

সবশেষে কভারটি ধুয়ে জল ঝরিয়ে নিন। টিস্যু পেপার বা মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে জল মুছে নিন।

শেষ কয়েকটি ধাপ _

কভারটি ভালোমতো শুকিয়ে গেলে তবেই ফোনে পরাবেন।

অ্যালকোহল ক্লিনিং ওয়াইপ কিংবা অ্যালকোহল স্প্রে দিয়ে ফোনের স্ক্রিনও মুছে নিতে পারেন। ভিনিগার বা নেইলপলিশ রিমুভার দিয়েও মোবাইলের স্ক্রিন পরিষ্কার করা যায়।

তবে ব্লিচ বা অন্যান্য হেভি-ডিউটি ক্লিনিং এজেন্ট দিয়ে ফোন এবং ফোনের কভার পরিষ্কার করতে যাবেন না। এতে ফোনের ক্ষতি হতে পারেন।

সারাবাংলা/এনএল/এএসজি