Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোবাইল ফোনের আসক্তি কমাবে যে ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনার কি সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে কখন যে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, তা বোঝাই যাচ্ছে না। বিশেষ করে রাত জেগে মোবাইল ব্যবহারের ফলে দেখা দিচ্ছে চোখের সমস্যা এবং শারীরিক নানা অসুস্থতা। এই ধরনের মোবাইল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইলে একটি কার্যকর উপায় হতে পারে ফোনের ‘ফোকাস মোড’ ব্যবহার।

আসুন জেনে নেয়া যাক, ফোনের এই ফিচারের বিষয়ে …

‘ফোকাস মোড’ এমন একটি ফিচার, যা নির্ধারিত কিছু অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখে এবং ব্যবহারেও সীমাবদ্ধতা আনে, ফলে ব্যবহারকারী সহজেই অন্য কাজে মনোযোগ দিতে পারেন। আপনি চাইলে এটি হাতে হাতে চালু করতে পারেন, আবার নির্দিষ্ট সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার মতো শিডিউলও নির্ধারণ করতে পারবেন। ফিচারটি কার্যকারিতায় অনেকটা আইফোনের ‘ডু নট ডিস্টার্ব’ মোডের মতো।

বিজ্ঞাপন

যেভাবে ‘ফোকাস মোড’ চালু করবেন _

* প্রথমে ফোনের Settings মেনুতে যান।
* এরপর Digital Wellbeing & Parental Controls অপশনে প্রবেশ করুন।
* সেখানে Focus Mode নামে একটি বিকল্প দেখতে পাবেন।
* তাতে প্রবেশ করলে ফোনে থাকা অ্যাপগুলোর একটি তালিকা আসবে-আপনি চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ বেছে নিতে পারেন।

শিডিউল সেট করার পদ্ধতি _

যদি প্রতিদিন কোনো নির্দিষ্ট সময়ে এই মোডটি স্বয়ংক্রিয়ভাবে চালু করতে চান, তাহলে “Set a schedule” অপশনে ট্যাপ করুন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সময় ও দিন নির্বাচন করুন। সবশেষে “Turn on now” ট্যাপ করলেই সক্রিয় হয়ে যাবে ফোকাস মোড।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো