Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ওমরাহ করার সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের সঙ্গে দেশেও পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এই সময়ে নগদ তাদের ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে পবিত্র ওমরাহ পালনের সুযোগ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ জন্য নগদ ইসলামিক ব্যবহারকারী গ্রাহককে তাদের ওয়ালেট থেকে ন্যূনতম ৩,০০০ টাকা লেনদেন করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে পারসন টু পারসন লেনদেন ছাড়া ৩,০০০ টাকা লেনদেন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই ক্যাম্পেইন চলবে শেষ রমজান পর্যন্ত। ক্যাম্পেইন শেষে লেনদেনকারীদের মধ্য থেকে বিজয়ীরা পবিত্র ওমরাহ করার সুযোগ পাবেন। বিজয়ী ভাগ্যবান গ্রাহকদের ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকসেবা কেন্দ্র থেকে ফোন করে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত ও নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইলে থাকতে হবে। ক্যাম্পেইনের আওতাভুক্ত ওমরাহ প্যাকেজ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সেই ব্যক্তিকে এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে গণ্য করা হবে।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর